১২ ঘণ্টার ধর্মঘটে অ্যাপ ক্যাব, ভোগান্তি

0
42
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাড়া বাড়ানো–সহ ১১ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা।
ফলে, সপ্তাহের প্রথম কাজের দিনেই কলকাতায় যাত্রীদের বড় ধরনের ভোগান্তিতে মানুষ।সিটু–র দাবি, রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের কাছেও ওই দাবিগুলো তোলা হয়েছিল। তবে তাতে কাজ হয়নি। এ বার নতুন সরকারের কাছেও তারা ওই সব দাবি জানাচ্ছেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, আজ, সোমবার রামলীলা ময়দান থেকে মিছিল করে অ্যাপ ক্যাবচালকরা পরিবহণ দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
সিটু–র তরফে প্রত্যেক অ্যাপ ক্যাবচালককে মিছিলে থাকতে আহ্বান জানানো হয়েছে।