গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৭ সাংসদকে আটকাতে রাষ্ট্রপতির দ্বারস্থ আপ

    ৭ সাংসদকে আটকাতে রাষ্ট্রপতির দ্বারস্থ আপ

    0
    2
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগামী ৫ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। আম আদমি পার্টির সাতজন রাজ্যসভা সাংসদের বিজেপিতে যোগদানকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক সংকটই এই বৈঠকের মূল ইস্যু।

    তাঁর দাবি, রাঘবদের ফিরিয়ে দিতে হবে।সূত্রের খবর, এই দলবদলকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তুলে ধরতে চান মান। তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আবেদন জানাতে পারেন। পাশাপাশি,দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও তুলতে পারেন তিনি। তবে তাতে বিশেষ কিছু সুবিধা তিনি করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, রাঘব চাড্ডা-সহ যে সাত সাংসদ আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, রাজ্যসভার ওয়েবসাইটে ইতিমধ্যে তাঁদের নামের পাশে বিজেপি সাংসদ হিসাবেই উল্লেখ করা হয়েছে।

    এদিকে জানা গিয়েছে, দিল্লিতে একাধিক আপ বিধায়ক তাঁর সঙ্গে গেলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে একাই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বাইরে অপেক্ষা করবেন বাকি নেতারা। উল্লেখ্য গত সপ্তাহেই আম আদমি ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আম আদমি পার্টির আরও ৬ সাংসদ। আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি।