গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Technology অ্যাপল : অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই

    অ্যাপল : অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই

    0
    65
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নির্দিষ্ট কিছু অঞ্চলে ১৮ বছরের কম বয়সী ইউজারদের অ্যাপ ডাউনলোড বন্ধ করার পর এখন বয়স যাচাইয়ের নতুন কিছু টুল বা পদ্ধতি চালু করেছে অ্যাপল। কোম্পানিটি তাদের ডেভেলপার সাইটে এক বিজ্ঞপ্তিতে বলেছে, এসব টুল ডেভেলপারদের আইনি বাধ্যবাধকতা পূরণে সাহায্য করবে।

    অ্যাপলের বয়স যাচাই টুলগুলো আমেরিকার ইউটাহ ও লুইজিয়ানা অঙ্গরাজ্য, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের আসন্ন নতুন আইন অনুসারে ইউজারের বয়স নিশ্চিতের যে দায়িত্ব ডেভেলপারদের ওপর রয়েছে তা পালন করা সহজ করবে।অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরের ইউজাররা ১৮+ রেটিংয়ের কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, যদি না তাদের বয়স যথাযথ পদ্ধতিতে নিশ্চিত করা হয়।অ্যাপল বলেছে, ব্রাজিলে যেসব অ্যাপে ,লুট বক্স বা গেমের ভেতর অর্থ দিয়ে কেনা ডিজিটাল বক্স থাকার ঘোষণা করা হবে, সেগুলোর রেটিং স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হয়ে যাবে। অ্যাপ স্টোর নিজেই এসব পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।এক্ষেত্রে সহায়তার জন্য ডেভেলপাররা অ্যাপলের ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই ব্যবহার করতে পারবেন, যা ইউজারের বয়স সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে তাদের।

    এ বছরের ৬ মে থেকে আমেরিকার ইউটাহ ও ১ জুলাই থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে এ নতুন নিয়ম কার্যকর হবে। এ সময় ডেভেলপাররা যদি অ্যাপলের ,ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই-এর মাধ্যমে অনুরোধ জানায়, তবে অ্যাপল তাদের ইউজারের বয়সের ক্যাটেগরি জানিয়ে দেবে।