
অপেক্ষার অবসান ঘটতে চলেছে অ্যাপলপ্রেমীদের, এই সপ্তাহেই লঞ্চ হতে পারে কোম্পানিটির অক্টোবর লাইনআপ যেখানে থাকার কথা রয়েছে এম ফাইভ চিপ চালিত এক ঝাঁক নতুন প্রোডাক্ট।এসব প্রোডাক্ট-র মধ্যে রয়েছে নতুন প্রজন্মের আইপ্যাড প্রো, ভিশন প্রো হেডসেটের আপগ্রেডেড ভার্সন এবং বেসিক মডেলের ম্যাকবুক প্রো।
সবকটিতেই থাকবে অ্যাপলের শেষ ও শক্তিশালী এম ফাইভ চিপসেট।গারম্যান তার সাম্প্রতিক পাওয়ার অন নিউজলেটারে বলেছেন, এই নতুন প্রোডাক্টগুলোর লক্ষ্য হবে পারফরম্যান্স ও দক্ষতার দিক থেকে অ্যাপলের ডিভাইসগুলোকে এক ধাপ এগিয়ে নেওয়া। যদিও এম ফাইভ ম্যাকবুক প্রো নিয়ে আগের রিপোর্টগুলোতে বলা হয়েছিল এটি ২০২৬ সালের প্রথম দিকে বাজারে আসবে তবে গারম্যানের শেষ তথ্যে বলা হচ্ছে,কোম্পানিটি এরইমধ্যে ল্যাপটপের ব্যাপক উৎপাদনের পর্যায়ে পৌঁছে গেছেতিনি আরও উল্লেখ করেছেন, অ্যাপল স্টোরগুলোতে এখন এম ফোর ম্যাকবুক প্রো মডেলের স্টক কমে এসেছে। তবে এখনও এম ফোর প্রো ও এম ফোর ম্যাক্স ভার্সণের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
এতে ইঙ্গিত মিলছে, নতুন এম ফাইভ ম্যাকবুক প্রো এখন লঞ্চ-র একদম দোরগোড়ায়।এম ফাইভ প্রো এবং এম ফাইভ ম্যাক্স চিপসেটগুলো এখনও পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত নয় এবং সেগুলো বাজারে আসতে আগামী বছরের শুরু পর্যন্ত সময় লাগতে পারে।
