গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology অ্যাপল-ফেসবুক-গুগলের ১৬০০ কোটি তথ্য ফাঁস

    অ্যাপল-ফেসবুক-গুগলের ১৬০০ কোটি তথ্য ফাঁস

    0
    132
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অ্যাপল, ফেসবুক, গুগল’সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সরকারি পরিষেবার এক হাজার ছ’শ কোটি পাসওয়ার্ড ফাঁস হয়েছে, যাকে এ যাবতকালে ইতিহাসের সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করেছেন গবেষকরা।বলা হয়েছে, এ ফাঁসের ঘটনায় এক হাজার ছ’শ কোটি লগইন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে। এ ঘটনার পর কোটি কোটি ইউজারকে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

    পাশাপাশি আমেরিকান নাগরিকদের এসএমএস-এ সন্দেহজনক লিংক না খোলার বিষয়েও সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।এ ফাঁস নিয়ে তদন্ত করেছে সাইবারনিউজ-এর গবেষকরা। তারা বলেছেন, মোট ৩০টি আলাদা ডেটাসেট বা তথ্যভাণ্ডার পেয়েছেন তারা, যেগুলো ইন্টারনেটে ফাঁস হয়েছে। যার প্রতিটিতে কয়েক কোটি থেকে শুরু করে সাড়ে তিনশ কোটিরও বেশি ব্যক্তিগত তথ্য রয়েছে।আগে যেসব ডেটা ফাঁস হয়েছিল, এবারের বিষয়টি তেমন নয়। এ ঘটনায় ৩০টি ডেটাসেটের মধ্যে যেসব তথ্য ফাঁস হয়েছে তার প্রায় সবকটিকেই একেবারে নতুন তথ্য হিসেবে ধরা হচ্ছে।গবেষকরা বলেছেন,এটি কোনও সাধারণ তথ্য ফাঁসের ঘটনা নয়, বরং বিশাল আকারে তথ্যের অপব্যবহারের জন্য তৈরি এক নীলনকশা এটি।কারণ এসব পাসওয়ার্ড ও লগইন তথ্য ফিশিং আক্রমণ বা ভুয়ো লিংক পাঠিয়ে তথ্য চুরি এবং অ্যাকাউন্ট হ্যাকিংয়ে ব্যবহৃত হতে পারে।

    ফাঁস হওয়া তথ্যের বেশিরভাগই ছিল,ইউআরএল বা ওয়েব ঠিকানা ফরম্যাটে, তারপর সেই ওয়েবসাইটের ইউজারনেম ও পাসওয়ার্ড। এসব তথ্যের মাধ্যমে,অ্যাপল, ফেসবুক ও গুগল থেকে শুরু করে গিটহাব, টেলিগ্রাম ও বিভিন্ন সরকারি পরিষেবা’সহ প্রায় সব ধরনের অনলাইন সার্ভিসে সহজেই প্রবেশ করতে পেরেছে হ্যাকাররা।