
অ্যাপল এমন এক এআইনির্ভর ডাক্তার তৈরির পরিকল্পনা করছে, যা ইউজারের ফোন থেকেই সার্ভিস দিতে পারবে বলে উঠে এসেছে নতুন এক রিপোর্টে।
প্রজেক্ট মালবেরি নামের এই পরিকল্পনায় এমন এক এআই এজেন্ট তৈরির চেষ্টা করছে অ্যাপল, যা একজন সত্যিকারের ডাক্তারের প্রতিরূপ তৈরি করতে পারবে।রিপোর্ট বলছে,সিস্টেমটিকে প্রকৃত ডাক্তারদের মাধ্যমে প্রশিক্ষিত করছে অ্যাপল, যাতে ডাক্তাররা যে ধরনের পরামর্শ দেবেন, এআই ব্যবহার করে সে অনুযায়ী সার্ভিস দিতে পারে এআই মডেলটি।আইফোনের স্বাস্থ্য অ্যাপের একটি বড় সংস্কারের অংশ হিসাবে আসবে এ এআই মডেল। হেলথ প্লাস নামে ডাকা হতে পারে মডেলটিকে, যা অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।এজন্য নতুন এআই সিস্টেমটি এরইমধ্যে বিভিন্ন অ্যাপল প্রোডাক্ট এবং সার্ভিস বিশেষ করে অ্যাপল ওয়াচ থেকে বিশাল আকারের স্বাস্থ্য ডেটা সংগ্রহ করেছে।এতে অন্যান্য তথ্যও এতে অ্যাড করতে পারে অ্যাপল, যা এখনও পর্যন্ত কোম্পানিটির অফারের কেন্দ্রীয় অংশ ছিল না।
যেমন, এর মধ্যে ইউজারদের খাবারের তথ্য ট্র্যাকিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন,সমাজে অ্যাপলের সবচেয়ে বড় অবদান হবে স্বাস্থ্যক্ষেত্রে।









