
২০২৬ সালের সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে অ্যাপলের সবচেয়ে পাতলা ফোনের সেকেন্ড এডিশন, আইফোন এয়ার ২।ফোনটি বাজারে আসতে অনেক দেরি হতে পারে বলে গুঞ্জন ছিল। আগের বিভিন্ন খবরে আভাস মিলেছিল অ্যাপলের আসন্ন পণ্যের তালিকা থেকে এই দ্বিতীয় প্রজন্মের মডেলটিকে পুরোপুরি বাদ দিয়েছে কোম্পানিটি।
কিছু সূত্রের দাবি ছিল, ২০২৭ সালের আগে ফোনটি বাজারে আসার কোনো সম্ভাবনাই নেই।সেইসব খবরে আইফোন এয়ার-কে কোম্পানিটির জন্য সংকটাপন্ন প্রজেক্ট হিসেবে তুলে ধরেছিল। কারণ হিসেবে তারা বলেছে, প্রথম মডেলটির আশানুরূপ বিক্রি না হওয়া ও পরবর্তী মডেল তৈরির আগে নকশা ও সময় নিয়ে অ্যাপলের নতুন করে ভাববার সিদ্ধান্তের কথা।তবে সেই অনিশ্চয়তাকে উড়িয়ে দেওয়া হচ্ছে এখন।নতুন তথ্য বলছে, অ্যাপল সম্ভবত তাদের আগের পরিকল্পনাতেই অটল থাকছে। নিজেদের পরিকল্পনা অনুযায়ীই কাজ করছে ও খুব শিগগিরই বাজারে আসতে পারে আইফোন এয়ার ২।
নতুন তথ্য অনুসারে, ২০২৬ সালের সেপ্টেম্বরে অ্যাপল ইভেন্টেই লঞ্চ হবে আইফোন এয়ার ২।অতি-পাতলা ফোনের বাজারে নানা চ্যালেঞ্জ থাকার পরও নতুন উদ্যমে কাজ শুরু করেছে অ্যাপল।









