!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home International অ্যাপ্‌লের জিনিস ভারতে না! টিম কুককে ট্রাম্প

    অ্যাপ্‌লের জিনিস ভারতে না! টিম কুককে ট্রাম্প

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে আর অ্যাপলের জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপল কর্তা টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি অ্যাপ্‌ল কর্তাকে বলেছেন, তিনি শুনছেন ভারতে জিনিস উৎপাদন করা হচ্ছে। তবে তিনি চান না ভারতে অ্যাপল জিনিস উৎপাদন করুক। ট্রাম্প এ-ও বলেছেন, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে। অ্যাপল-এর বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়।
    এই জিনিসগুলি অ্যাপল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন্‌ দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে। এমন পরিস্থিতিতে আইফোন-সহ অন্য অ্যাপ‌্‌লের জিনিসগুলির দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।  অ্যাপল একটি মার্কিন বহুজাতিক সংস্থা হলেও তাদের বেশির ভাগ জিনিসই এত দিন ধরে আমেরিকার বাইরেই তৈরি হয়ে এসেছে।