গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology সমকামীদের ডেটিং অ্যাপ সরাল অ্যাপল

    সমকামীদের ডেটিং অ্যাপ সরাল অ্যাপল

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চীনা সরকারের চাপের কাছে নতি স্বীকার করেছে অ্যাপল।চীনের অ্যাপ স্টোর থেকে সমকামীদের মধ্যে জনপ্রিয় এমন দুটি ডেটিং অ্যাপ সরিয়ে নিয়েছে আইফোন র্নিমাতা মার্কিন কোম্পানিটি।

    জানা যাচ্ছে চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক ও সেন্সরশিপ কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর চীনের অ্যাপ স্টোর থেকে,ব্লুড এবং ফিনকা নামের অন্যতম বড় দুটি ডেটিং অ্যাপ সরিয়ে ফেলেছে মার্কিন কোম্পানিটি।এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা যেসব দেশে কাজ করেন, সেইসব দেশের আইন মেনে চলা হয়।চীনের সাইবারস্পেস প্রশাসনের নির্দেশে কেবল চীনের অ্যাপ স্টোর থেকেই এই দুটি অ্যাপ সরানো হয়েছে।এমন পদক্ষেপকে চীনের প্রান্তিক এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যাদের এখনো পছন্দসই সঙ্গী বাছাইয়ের অধিকার নেই। উল্লেখ্য চীনে ১৯৯৭ সালে সমকামীতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হলেও এখনও সমলিঙ্গের বিয়েতে স্বীকৃতি দেয়নি চীন। একইসঙ্গে চীনে সেন্সরশিপ আইনের কারণে এলজিবিটিকিউ প্লাস চরিত্র বা গল্পের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রচারেও বাধা রয়েছে।তবে চীনের অ্যাপ স্টোর থেকে ডেটিং অ্যাপ সরিয়ে ফেলার ঘটনা এটিই প্রথম নয়।

    এর আগে, ২০২২ সালে চীনের অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় গে ডেটিং অ্যাপ,গ্রাইন্ডার সরিয়েছিল অ্যাপল।