
অ্যাপল আইফোন ১৬-ই লঞ্চ-র পরপর দুটো পুরোনো মডেলের উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।সেগুলো হলো,আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বার্ষিক স্মার্টফোন আপডেটের অংশ হিসেবে মডেল দুটি বাজারে এসেছিল। তবে দোকানে বা মজুত থাকা ফোনগুলো বিক্রি হতে থাকবে।অ্যাপলের উচ্চ- হাইয়ার ভার্শনের মডেলগুলোর চেয়ে কম দাম বিক্রি হয় এই মডেল দুটো। তাদের উৎপাদন বন্ধ হওয়ার সময় আইফোন ১৪-এর মূল্য ছিল ৫৯৯ ডলার, আর আইফোন ১৪ প্লাস-এর মূল্য ছিল ৬৯৯ ডলার।
এটি তাদের প্রাথমিক বাজারের মূল্য—আইফোন ১৪ (৭৯৯ ডলার) এবং আইফোন ১৪ প্লাস-এর তুলনায় কম। অন্যদিকে,এই দুই মডেলই এ১৫ বায়োনিক চিপসেট রয়েছে, যা আইফোন ১৩-এ প্রথমবারের মতো অ্যাড করা হয়েছিল। এ১৫ বায়োনিক চিপের ৫-কোর জিপিইউ গ্রাফিকসের কার্যকারিতা উন্নত করেছে। পাশাপাশি, নতুন ক্র্যাশ ডিটেকশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা গাড়ি দুর্ঘটনা শনাক্ত করতে সক্ষম এবং ইউজার অচেতন হলে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে।
এ ছাড়া ইমার্জেন্সি এসওএস ভিয়া স্যাটেলাইট ফিচারও অ্যাড ছিল, যা সেলুলার বা ওয়াই-ফাই কানেকটিভিটি ছাড়া বিপদগ্রস্ত এলাকার ব্যবহারকারীদের জরুরি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দেয়। পাশাপাশি কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে সাহায্য করার জন্য ক্যামেরা সিস্টেমে নতুন ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি যুক্ত করা হয়েছিল। এ ছাড়া, আইফোন ১৪-এ প্রথমবারের মতো ট্রুডেপথ ক্যামেরায় অটো ফোকাস প্রযুক্তি অ্যাড করা হয়। এটি সেলফি এবং ভিডিও কলের জন্য চিত্রের স্পষ্টতা আরও বাড়িয়েছে।
