
সুদিনে ফিরল অ্যাপল। কয়েক মাস ধরে বিক্রি কমে যাওয়ার পর এ বছরের মে মাসে চীনে যত স্মার্টফোন বিক্রি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন অ্যাপলের আইফোন।তথ্য অনুসারে, এপ্রিল ও মে মাসে গোটা বিশ্বের আইফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ শতাংশ, যা কোভিড-১৯ মহামারির পর দু মাস মেয়াদে অ্যাপলের সবচেয়ে ভালো বিক্রির রেকর্ড।
প্রাথমিক তথ্য বলছে, অ্যাপলের আইফোন বিক্রির সবচেয়ে বড় দুটি বাজার চীন ও আমেরিকায় বিক্রি আবারও বাড়তে শুরু করায় বিশ্বজুড়ে আইফোন বিক্রি বেড়েছে কোম্পানিটির। এ দু’ দেশের গ্রাহকরাই বর্তমানে আইফোন বেশি কিনছে। আরও বলা হচ্ছে, অ্যাপলের বিক্রি কিছুটা বেড়েছে মূলত এমন ক্রেতাদের কারণে, যারা শুল্ক এড়িয়ে আইফোন কেনা অব্যাহত রেখেছে।
পাশাপাশি জাপান, ভারত ও মধ্যপ্রাচ্যের বাজারেও বেড়েছে আইফোনের বিক্রি। তবে সব সময়ের মতোই চূড়ান্ত ফলাফল মূলত চীন ও আমেরিকার বাজার পরিস্থিতির ওপরই নির্ভর করবে।








