সিরি’কে বদলে অ্যাপলের এআই চ্যাটবট

0
130
ছবি সৌজন্যে : এক্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের লড়াইয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে অ্যাপল।দীর্ঘদিনের পরিচিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’কে পুরোপুরি বদলে আধুনিক এক এআই চ্যাটবটে রূপান্তরের কাজ শুরু করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৌশলে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে অ্যাপল।কয়েক মাস ধরে নানা পরীক্ষার পর এখন নিজেদের সিরি’কে সম্পূর্ণ বদলে,এআই চ্যাটবট-এ রূপান্তরের পরিকল্পনা করছে আইফোন নির্মাতা কোম্পানিটি।ক্যাম্পোস কোডনামের এ নতুন প্রকল্পের মাধ্যমে সিরি আর কেবল সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে না, বরং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনাইয়ের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে এমন চ্যাটবটে পরিণত হবে।সূত্র বলছে, অ্যাপলের এ নতুন চ্যাটবট বর্তমান সিরি ইন্টারফেসকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে। এর বদলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনাইয়ের মতো আরও ইন্ট্যার‌্যাকটিভ মডেলে কাজ করবে সিরি।সূত্র আরও বলেছে, অ্যাপল আলাদাভাবে ক্যাম্পোস অ্যাপ নিয়ে পরীক্ষা করলেও এখনই তা সাধারণ গ্রাহকদের জন্য চালুর কোনো পরিকল্পনা নেই।

আগামী বছরের শেষদিকে আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ ও ম্যাকওএস ২৭ বাজারে আসার সময় নতুন চ্যাটবটটি ডিভাইসের সিস্টেমের ভেতরেই সব সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে।