গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Technology অ্যাপলের ফোল্ডএবল আইফোন

    অ্যাপলের ফোল্ডএবল আইফোন

    0
    18
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অ্যাপলের বহুপ্রতীক্ষিত প্রথম ফোল্ডএবল আইফোন বাজারে আসার পর উৎপাদন জটিলতার কারণে শুরুতেই তীব্র সরবরাহ সংকটে পড়তে পারে। বাজার বিশ্লেষকরা বলছেন,প্রায় আড়াই হাজার ডলারের আল্ট্রা ফোনের চাহিদা আকাশচুম্বী হলেও ফার্স্ট কোয়ার্টারে চাহিদার তুলনায় সীমিত সংখ্যক ডিভাইস বাজারে ছাড়তে পারবে অ্যাপল।

    বাজার বিশ্লেষক মিং-চি কুও’র সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।কুও বলেছেন, অ্যাপলের প্রথম এ ফোল্ডএবল স্মার্টফোনটির চাহিদা বাজারে আকাশচুম্বী হবে। তবে ২০২৬ সালের থার্ড কোয়ার্টারের শেষদিকে ফোনটি বাজারে আসার পর শুরুতে অ্যাপল কেবল ৫ লাখ থেকে ১০ লাখ ডিভাইস তৈরি করতে পারে।এ প্রাথমিক কোয়ার্টার পার হওয়ার পর অ্যাপল তাদের উৎপাদন গতি বাড়াবে এবং ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ৭০ থেকে ৮০ লাখ ইউনিট বাজারে সরবরাহ করতে পারবে।কুও বলেছেন, শুরুতে এ ধীরগতির মূল কারণ আইফোন আল্ট্রা’র উদ্ভাবনী ফোল্ডিং ডিজাইন, যার কারণে উৎপাদন শুরুর প্রথম দিকে ফোনটিকে বেশ কিছু উৎপাদনগত চ্যালেঞ্জ বা জটিলতার মুখে পড়তে হবে।

    এ পরিস্থিতিটি অনেকটাই আইফোন এক্স-এর বাজারে আসার সময়ের মতো হবে। ওই সময়েও অল-স্ক্রিন ওএলইডি ডিসপ্লে, নচ এবং ট্রু-ডেপথ ফেসআইডি ক্যামেরার মতো প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে শুরুতে ফোনটির উৎপাদন বেশ ধীরগতির ছিল।