গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Technology শরতেই আইওএস ২৭ এর আরও তিন ফিচার

    শরতেই আইওএস ২৭ এর আরও তিন ফিচার

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    এবারের ডব্লিউডব্লিউডিসি ২০২৬ ইভেন্টে আইওএস ২৭ এর যেসব আগাম ঝলক দেখানো হয়েছে তার বাইরে আরও তিনটি অপ্রকাশিত ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল।

    জানা যাচ্ছে,অ্যাপল বর্তমানে সম্পূর্ণ নতুন ওয়াচ ফেস, কাস্টমাইজএবল বা নিজের মতো সাজিয়ে নেওয়ার উপযোগী ক্যামেরা অ্যাপ ও সিরি’র ভেতরে থার্ড-পার্টি চ্যাটবট ব্যবহারের সুবিধা নিয়ে কাজ করছে। অ্যাপল কেন এসব আকর্ষণীয় ফিচার মূল ইভেন্টে সবার সামনে তুলে ধরেনি তা এখনও স্পষ্ট নয় বলে খবর।তবে এর মধ্যে বেশ কিছু ফিচারের উপস্থিতি এরইমধ্যে নিশ্চিত হওয়া গেছে। কারণ ডেভলপারদের জন্য ওপেন করা আইওএস ২৭ এর বিটা ভার্সণে এসব ফিচারের অস্তিত্ব মিলেছে। বলা হচ্ছে, এ বছরের শরতে নিজেদের নতুন ভার্সণের স্মার্টওয়াচগুলো বাজারে আনার সময় সম্ভবত নতুন ওয়াচ ফেসটি ওপেন করবে অ্যাপল। এর আগের গুঞ্জন থেকে জানা গিয়েছিল, নতুন এ ওয়াচ ফেস অ্যাপল ওয়াচ আল্ট্রা’র এক্সক্লুসিভ,মডিউলার আল্ট্রা অপশনটির ওপর ভিত্তি করে তৈরি হতে পারে। তবে অন্যান্য অ্যাপল ওয়াচের জন্য বিষয়টিকে কিছুটা সহজ ও পরিমার্জিত রূপ দেওয়া হবে।

    ধারণা করা হচ্ছে, নতুনভাবে সাজানো ক্যামেরা অ্যাপটি শরতে সম্ভাব্য আইফোন ১৮ প্রো ঘোষণার সঙ্গে সঙ্গেই লঞ্চ হবে।এই কাস্টমাইজযোগ্য ক্যামেরা অ্যাপের ফিচারটি বর্তমানে আইওএস ২৭ এর ডেভলপার বিটা ভার্সণে পাওয়া যাচ্ছে না।