গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Technology অ্যাপলের স্মার্ট চশমা পিছিয়ে গেল

    অ্যাপলের স্মার্ট চশমা পিছিয়ে গেল

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের অপেক্ষা দীর্ঘতর করে আবারও পিছিয়ে গেল অ্যাপলের বহুল প্রতীক্ষিত স্মার্ট চশমা বাজারে আসার সময়সীমা। ২০২৭ সালের শেষদিকের আগে ডিভাইসটি আলোর মুখ দেখছে না। 

    প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান নিজের পাওয়ার অন নিউজলেটারে বলেছেন, অ্যাপলের এ স্মার্ট চশমাটি বাজারে আসতে দেরি হবে। এন৫০ কোডনামের এ চশমাটি এখন সম্ভবত ২০২৭ সালের শেষদিকে বাজারে আসবে। এর আগে গারম্যান ধারণা করেছিলেন, অ্যাপল তাদের স্মার্ট চশমা ২০২৬ সালের শেষ নাগাদ আনবে এবং ২০২৭ সালের শুরুতে এর বিক্রি শুরু হবে। তবে নতুন এ বিলম্বের কারণে তার আগের সেই অনুমানটি আরও পিছিয়ে গেল। ফলে প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

    স্মার্ট চশমার বাজারে আসার সময় পিছিয়ে ২০২৭ সালের শেষ নাগাদ করার কারণে ধারণা করা যাচ্ছে, ডিভাইসটি অনলাইনে বা দোকানে কিনতে ইউজারদের অন্তত ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মার্ক গারম্যানের তথ্য অনুসারে, প্রতিযোগিতায় অন্যদের চেয়ে পিছিয়ে না পড়ে বরং আলাদা স্থান তৈরিতে তাদের এ চশমাটি চারটি ভিন্ন স্টাইল ও অনন্য কিছু রঙে নিয়ে আসার চেষ্টা করছে অ্যাপল। অবশ্য এ দেরির পেছনে একটি ইতিবাচক দিকও রয়েছে। দেরি করে আসার কারণে অ্যাপলের এ স্মার্ট চশমায় থাকবে তাদের একদম নতুন প্রযুক্তির অ্যাপল ইন্টেলিজেন্স এআইওয়ালা সিরি, যা এ বছরের শেষদিকেই সবার জন্য ওপেন হতে পারে।