অ্যাপল : সহজ ভার্সণের এআই চ্যাটবট

0
177
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করার লক্ষ্যে’ সরল বা সহজ ভার্সণের এক এআই চ্যাটবট তৈরিতে কাজ করছে মার্কিন আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।এআইচালিত চ্যাটবটের প্রতিযোগিতামূলক বাজারে অ্যাপল অনেক পিছিয়ে পড়লেও তাদের কাছে চ্যাটবট তৈরির নিজস্ব কোনো পরিকল্পনা রয়েছে, যা কোম্পানির সবার আগে না হলেও সেরা নীতির সঙ্গে মেলে।

বলা হচ্ছে,এ বছরের শুরুর দিকে ,অ্যানসার্স, নলেজ অ্যান্ড ইনফরমেশন নামে একটি দল গঠন করেছে অ্যাপল।এ দলের কাজ হচ্ছে চ্যাটজিপিটির সহজ ভার্সণের মতো প্রতিযোগী এক চ্যাটবট তৈরি করা।এ নতুন দল গঠন অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আগের অবস্থান থেকে বড় এক পরিবর্তনের ইঙ্গিত। কারণ, ২০২৪ সালে নিজস্ব এআই চ্যাটবট না বানিয়ে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করে নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’তে চ্যাটজিপিটি অ্যাড করেছিল অ্যাপল।তবে বলা হচ্ছে, অ্যাপলের এ নতুন দলটি নিজস্ব এআই সার্ভিস তৈরি করছে, যেটি ইউজারদের চ্যাটজিপিটির মতো নতুন ধরনের ওয়েব সার্চ অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে ওয়েবে সার্চ করে ইউজারদের প্রশ্নের উত্তর খুঁজে দেবে এআই বটটি।এসব নতুন ফিচার আলাদা একটি অ্যাপ হিসেবেও আসতে পারে আবার সিরি, স্পটলাইট ও সাফারি’র মধ্যেও এআই ফিচার হিসেবে অ্যাড হতে পারে।

এ দলের নেতৃত্বে রয়েছেন রবি ওয়াকার। নতুন দলটিতে যোগ দেওয়ার আগে সিরি প্রকল্প দেখভাল করতেন তিনি। বর্তমানে দলটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিচ্ছে,যেখানে সার্চ অ্যালগরিদম ও সার্চ ইঞ্জিন উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা চাইচ্ছে মার্কিন এই কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।