বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগ : সুপ্রিম কোর্ট

0
1809
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া

পশ্চিমবঙ্গে প্রায় ২ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী ও আইনজীবী সুখেশ ঘোষ মামলার শুনানিতে অভিযোগের সুরে বলেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা থাকা সত্ত্বেও রাজ্য সরকার বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগে গড়িমসি করছে।

তাঁদের এও অভিযোগ, অনেকাংশে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না সরকার। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রতিটি রাজ্যকে আগামী ২৮ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানাতে বলেছে যে, মোট অনুমোদিত কতজন শিক্ষকের প্রয়োজন।

সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। পাশাপাশি যারা বর্তমানে সমগ্র শিক্ষা মিশনে কর্মরত অস্থায়ী শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন তাদের একটি বিশেষ কমিটি গঠন করে তাদের স্থায়ীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ জুলাই।