
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মেনেই রাজ্যের ৪ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে ৬ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি।
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে নন্দিনী সাহুকে নিয়োগ করেছেন রাজ্যপাল।মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত নামেই সায় দিয়েছেন তিনি। মঙ্গলবার এই চার জনকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।
এরপরেই তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্যপাল। ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল ৩৪ টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগ পত্রে স্বাক্ষর করেছেন রাজ্যপাল।
