
রাজ্যে ভোট ঘোষণা হওয়ার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতায় পা রেখেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন।
এখন যখন জাতীয় নির্বাচন কমিশন ভোটের রিটার্নিং অফিসার নিয়োগ করে দিল, তখন দেখা যাচ্ছে, সেই তালিকায় ন্যূনতম এসডিও র্যাঙ্ক অফিসার রয়েছেন।
