৩ মাসের মধ্যে নিয়োগ, জানালেন মুখ্যমন্ত্রী 

0
95
ছবি সৌজন্যে :ফেসবুক
৩ মাসের মধ্যে ফের নিয়োগ প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্ট বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে, রাজ্য সরকার তা করে দেবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’কে ইতিমধ্যে বলা হয়েছে, এসএসসি-কে রাজ্য প্রশাসনের ভাবনা জানাতে। মুখ্যমন্ত্রীর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা। ওরা যেমন ভাল বুঝবে, নিজেদের মতো করে করবে। তবে রাজ্য সরকার চায় এটা তাড়াতাড়ি হয়ে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, তিনি ফেসবুকে তাঁর উক্তি দেখেছেন। অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গিয়েছে, এর জন্য নাকি সরকার দায়ী। শিক্ষক এবং পড়ুয়াদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাঁকে রক্ষা করার জন্য। একইসঙ্গে যাদের চাকরি গিয়েছে, তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচার্‌স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন, সবাই একত্রিত হতে চান।
তাঁরা অনুরোধ করেছেন, শিক্ষামন্ত্রী-সহ তিনি যদি তাঁদের সভায় উপস্থিত থাকেন, তাঁরা খুশি হবেন। আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে তাঁদের কথা শুনতে যাবেন মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন।