জেলাশাসকের কার্যালয়ে হুকুম শিক্ষানবিশ আমলার

0
207
Apprentice bureaucrats in the district magistrates office
Apprentice bureaucrats in the district magistrates office
কাজে যোগ দেওয়ার আগেই জেলাশাসকের কার্যালয়ে হুকুম জারিকরে বিতর্কে জড়িয়েছিলেন মহারাষ্ট্রের শিক্ষানবিশ আমলা পূজা খেড়কর।পূজা এবং জেলাশাসকের দফতরের প্রতিনিধির সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে।
এরপরই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে পূজা খেড়কড়কে। অভিযোগ, পূজা খেড়কর উর্ধ্বতন কর্তার প্রতিনিধিকে বলেছিলেন, তাঁর ঘর, চেম্বার, গাড়ি যেন কাজে যোগ দেওয়ার আগেই প্রস্তুত থাকে। কাজে যোগ দেওয়ার পরে আর এ নিয়ে মাথা ঘামাবেন না। এদিকে আমলা হওয়ার পরীক্ষায় সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য পূজা নিজেকে বিশেষ ভাবে সক্ষম দেখিয়েছিলেন। দৃষ্টি এবং মানসিক প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন। নিজেকে অনগ্রসর শ্রেণিভুক্ত বলেও দেখিয়েছিলেন। এর কিছু সত্য নয় বলে অভিযোগ মহারাষ্ট্রের এক সমাজসেবীর।