গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির 

    ওয়াকফ বিলে অনুমোদন যৌথ সংসদীয় কমিটির 

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    বিরোধিতার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। আগস্টে যে বিল পেশ করা হয়েছিল, সেই বিলে ১৪টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি। যদিও বিরোধীদের অভিযোগ, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন।
    সেই কারণেই তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাস করানোর জন্য। সব মিলিয়ে এই বিলে ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন বিরোধী সাংসদরা। কিন্তু তাদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি।জানা গিয়েছে, ২৯ জানুয়ারি এই ১৪টি সংশোধনীর ওপরে ভোটাভুটি হবে কমিটিতে। এরপর ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন। তবে বৈঠকের শুরুতেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে। বিশৃঙ্খলার জেরে ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ডও করা হয়।এদিকে, সোমবারও ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত জেপিসির বৈঠক নিয়ে নতুন অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর বক্তব্য, সোমবার সকালে ১১টা থেকে বিলের ধারা ধরে আলোচনা হওয়ার কথা ছিল বৈঠকে।
    কিন্তু বিলে কী কী সংশোধনী আনা হয়েছে, তার তালিকা তাঁর কাছে এসে পৌঁছেছে সকাল ১০টা ১৯ মিনিটে। ফলে তাঁর পক্ষে সব ক’টি প্রস্তাবিত সংশোধনী ভাল করে পড়াই সম্ভব হয়নি।