গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology চ্যাটজিপিটির মতো অ্যাপ মেটা এআই

    চ্যাটজিপিটির মতো অ্যাপ মেটা এআই

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    নতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা, এআই।চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো একটি স্বতন্ত্র অ্যাপ লঞ্চ-র পরিকল্পনা করছে কোম্পানিটি। এদিকে বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মেটা এআই উপস্থিত রয়েছে। এটি ওয়েবের মাধ্যমেও ব্যবহারযোগ্য, তবে এখন পর্যন্ত এর কোনো স্বতন্ত্র মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নেই।

    তাই, এটি মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে।এই অ্যাপ লঞ্চ করলে মেটা আরও বেশি প্রতিযোগিতায় নামবে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে। বর্তমানে,চ্যাটজিপিটি ইউজাররা ডেস্কটপ ও মোবাইল অ্যাপে,আইওএস ও অ্যান্ড্রয়েড বা, ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটি অ্যাক্সেস করতে পারেন।এদিকে, মেটার সম্ভাব্য স্বতন্ত্র অ্যাপের খবর প্রকাশিত হওয়ার পর এক পোস্টে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, ঠিক আছে, হয়তো আমরাও একটি সামাজিক অ্যাপ বানাব।এদিকে যাঁরা নিয়মিত মেটা এআই ব্যবহার করেন, তাঁদের জন্য আলাদা মোবাইল অ্যাপটি বেশ সুবিধাজনক হতে পারে।

    সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে মেটা এআইয়ের উপস্থিতি অনেকের কাছে সুবিধাজনক হলেও কখনো কখনো বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষত,মেটা এআই যদি একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ হিসেবে আসে, তবে ইউজাররা আরও স্বাচ্ছন্দ্যে এটি ব্যবহার করতে পারবেন।বর্তমানে, মেটা এআই ব্যবহারের জন্য ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হয়।তবে, অ্যাপটি কবে লঞ্চ করা হবে সে বিষয়ে মেটা এখনো কোনো মন্তব্য করেনি।