গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata চা চক্রে জনসংযোগে দিলীপ, আইএসএফে যোগ আরাবুলের

    চা চক্রে জনসংযোগে দিলীপ, আইএসএফে যোগ আরাবুলের

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    খড়গপুরে চা চক্রে জনসংযোগে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে খড়গপুরের সাজুয়াল এলাকায় দলীয়কর্মীদের নিয়ে জনসংযোগ করেছেন। কথা বলেছেন স্থানীয়দের সঙ্গে।

    বুধবার রাতে খড়গপুরে সৌজন্যের ছবিও ধরা পড়েছে। প্রচারে বেরিয়ে খড়গপুরের শ্মশানকালী মন্দিরে পুজো উপলক্ষ্যে জনসংযোগে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুজনের মুখোমুখি দেখা হতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেছেন। দল ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন। বৃহস্পতিবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফে যোগ দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আগেই আরাবুল জানিয়েছিলেন তাঁকে বারবার অপমান করা হয়েছে। সেই ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত। আরাবুল জানিয়েছেন ভাঙড়ে শান্তি ফেরানো প্রয়োজন। ওখানে নওশাদ সিদ্দিকি রয়েছেন।

    তিনি যেভাবে বলবেন সেইমত কাজ করবেন। এদিকে নদিয়ায় করিমপুরে প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার সকালে জংড়াদহ কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন সমরেন্দ্রনাথ ঘোষ।