গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs আরাবুল-সওকত অনুগামীদের বচসা-হাতাহাতিতে ধুন্ধুমার ভাঙড়

    আরাবুল-সওকত অনুগামীদের বচসা-হাতাহাতিতে ধুন্ধুমার ভাঙড়

    0
    144
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আরাবুল ইসলাম এবং সওকত মোল্লার অনুগামীদের বচসা হাতাহাতির ঘটনায় ধুন্ধুমার ভাঙড়ের বিডিও অফিস। খবর পেয়েই পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
    জানা গিয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ এবং সওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আহসান মোল্লা ভাঙড় ২ নম্বর ব্লক বিডিও অফিসে গেলে সেখানে আরাবুল ইসলামের অনুগামীরা গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরেই সওকত মোল্লার অনুগামীদের সঙ্গে আরাবুল ইসলাম অনুগামীদের বচসা বাধে। যদিও আরাবুল ইসলাম অনুগামীদের অভিযোগ সওকত মোল্লার অনুগামীরাই গালিগালাজ করেছে।
    ঘটনাকে কেন্দ্রে করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।