গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home South 24 Pgs আরাবুলের গাড়ি ভাঙচুর, উত্তপ্ত জীবনতলা

    আরাবুলের গাড়ি ভাঙচুর, উত্তপ্ত জীবনতলা

    0
    24
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রচারে বেরিয়ে জীবনতলায় হামলার মুখে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে আরাবুলের গাড়িতে।

    জানা গিয়েছে ক্যানিং পূর্ব বিধানসভার দেউলির আখড়াতলায় মঙ্গলবার সকালে প্রচারে গিয়েছিলেন আরাবুল ইসলাম। অভিযোগ তখনই তৃণমূলের লোকজন বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় আরাবুল ইসলামের গাড়ি। আইএসএফ কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আরাবুল ইসলাম বলেছেন তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। গাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। প্রত্যেকের কাছে ধারালো অস্ত্র, মেশিন, তলোয়ার ছিল। আইএসএফ কর্মীদের বেধড়ক মারধর করেছে তৃণমূলের গুন্ডারা। পাল্টা ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লা বলেছেন আরাবুল নিজেই খুনি।

    সাধারণ মানুষকে মারধর করেছে আরাবুলের বাহিনী। এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।