
ছাত্রীকে প্রেম প্রস্তাব, শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে অধ্যাপিকার বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।
আরামবাগ নেতাজি কলেজে সঙ্গীত বিভাগের অধ্যাপিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে এক ছাত্রী। তনয়া পাল চৌধুরি নামে ওই অধ্যাপিকার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের বাসিন্দা ওই ছাত্রীর অভিযোগ ওই অধ্যাপিকা তাঁর সঙ্গে প্রথমে বন্ধুত্ব করেন। এরপর তাঁর বাড়ির দোতলায় ঘর ভাড়া নেন।
অভিযোগ তারপর থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাপ দিতে থাকেন। প্রস্তাব প্রত্যাখ্যান করতেই অধ্যাপিকা ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করতে থাকেন। এমনকি আত্মহত্যার হুমকিও দেন। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরী।








