
ধর্ম যার যার উৎসব সবার। কার্যত এই ছবি হুগলির আরামবাগে। প্রতিবারের মত বাড়িতে মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন করেন শেখ সাকির আলি।
আর তাঁকে সঙ্গত দেন স্ত্রী তথা প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। পুজোর কটা দিন আরামবাগের পারুল মঞ্চের বাড়ি আলোয় ঝলমল করে। তৃণমূলের নেতা কর্মীরা তো বটেই সাকির, অপরূপাদের বাড়ির পুজো দেখতে বহু মানুষ ভিড় করেন। নিয়ম মেনে পুজো পাঠের পাশাপশি দুঃস্থদের জামাকাপড়ও দেওয়া হয়। সারাদিন উপবাসে থাকেন সাকির। ঘর জুড়ে আলপনা দেন অপরূপা। সাকির আলি জানিয়েছেন তিনি অন্য ধর্মের মানুষ হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এই পুজো করেন।
দুর্গাপুজোর পর দেবী কমলার আরাধনা করেন। ধর্ম নিরপেক্ষ এই দেশের একটাই পরিচয় হওয়া উচিত তা হল মানুষের পরিচয়।
