
আদিবাসী যুবককে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির আরামবাগের তিরোল এলাকার বিশমাইলে।
তির ধনুক, হাঁসুয়া নিয়ে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারা। অভিযুক্তদের শান্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে তপন মুদি নামে বছর ২২-র একটি বেসরকারি কারখানার কর্মী। নাইট সিফটে কাজ যোগ দিতে যাওয়ার সময়ে সন্দেহের বশে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ তাঁকে মারধর করে।
সকালে খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।









