গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home South 24 Pgs সালিশি সভায় ৪ মহিলাকে মার, অভিযুক্ত ভাই-ভাইপো 

    সালিশি সভায় ৪ মহিলাকে মার, অভিযুক্ত ভাই-ভাইপো 

    0
    232
    সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে সালিশি সভা ডেকে  চার মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তাঁদের ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ফুলকলিতে।
    পুলিশ সূত্রে খবর, আহত চার মহিলাদের বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ বাঁধে অভিযুক্ত তিন ভাইদের সঙ্গে। জানা গিয়েছে, পারিবারিক বিবাদ মেটাতে সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রবিবার বিকেলে এলাকায় সালিশি সভা ডাকেন। অভিযোগ সেই সালিশি সভাতেই পঞ্চায়েত সদস্যের সামনেই ভাই ও ভাইপোরা মারধর করেন এই চার বোনকে। পঞ্চায়েত সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
    আহতদের রবিবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত-রা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব