গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

    বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

    0
    398
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    ১৩ বছর প্রেমের পরে অবশেষে কি চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন? সোশ্যাল মিডিয়ায় তেমনই ইঙ্গিত দিয়েছেন টলিউডের বহু চর্চিত এই তারকা জুটি। 

    কিছুদিন আগেই নতুন পথচলা শুরুর খবর দিয়েছিলেন তারা। জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এরই মধ্যে বিয়ের সাজে দেখা মিলেছে দু’জনের। ছড়িয়ে পড়েছে একাধিক ছবি। লাল বেনারসি, সোনার গয়নায় সাবেকি সাজে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। মিষ্টি রঙের ধুতি-পাঞ্জাবিতে দেখা মিলেছে অঙ্কুশের। এমনকি, কালো শাড়ি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন দু’জন। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজের ওই ভিডিও ছড়িয়ে পড়েছে। যা দেখেই হৈ চৈ সৃষ্টি। নেটিজেনরাও জানতে চাইছেন, তাহলে কি চুপিসারেই বিয়ে করে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? তবে,তেমনটা নয়। জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এই লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

    এর আগে এক ভিডিওতে দেখা গেছে, ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে, নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ।১৩ বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা, এমনটাই জানালেন। এরপরই বিয়ের সাজে হাজির হয়েছেন  অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ,দু’জন।