
নোটিস পেয়েই এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। ২০১১ থেকে ভোট দিয়ে আসছেন, তবে সেই ভোট গুলো কি বৈধ নয়।
শুনানি শেষে প্রশ্ন তুলেছেন ঘাটালের সাংসদ। এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে দেব বলেছেন এটাই এখন নিউ নর্মাল। দেব বলেছেন সাংসদ বা অভিনেতা হিসেবে নয় সাধারণ নাগরিক হিসেবে তাঁর প্রশ্ন ভোটের মুখে এত তাড়াহুড়ো কেন। এক বছর আগের থেকেই তো এসআইআর প্রক্রিয়া করা যেত। তাড়াহুড়ো করে করতে গিয়েই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যেভাবে বয়স্ক মানুষরা হেনস্থার সম্মুখীন হচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন ঘাটালের তৃণমূল সাংসদ। বুধবার যাদবপুরের কার্জুনগর বিদ্যাপীঠে শুনানিকেন্দ্রে গিয়েছেন। দেব কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে শুধু দেবই নন, তাঁর বাবা গুরুপদ অধিকারী, মা মৌসুমি অধিকারী এবং বোন দিপালী অধিকারীকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তবে শুধু দেবই শুনানিকেন্দ্রে হাজিরা দিয়েছেন।
এনুমারেশন ফর্ম ফিলাপে সমস্যা থাকায় দেব-কে ডাকা হয়েছে। ঘাটালের সাংসদ দেবকে দেখতে শুনানি কেন্দ্রে ভিড় জমে যায়।








