সৃজিতের সঙ্গে তরুণী সুস্মিতা

0
222
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

পরিচালক সৃজিত মুখার্জিকে দেখা গিয়েছে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। এটি একটি সেলফি,যেটা তুলেছেন সৃজিত। এরপরই প্রশ্ন উঠেছে সৃজিতের সঙ্গে কে? তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে ছবিটি পোস্ট করা হয়েছে মেয়েটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই।

মেয়েটির নাম সুস্মিতা। ছবিটি পোস্ট করে লিখেছেন, স্যার চোখের মধ্যে। এদিকে সুস্মিতা মূলত একজন অভিনেত্রী। সৃজিত মুখার্জির লহ গৌরাঙ্গের নাম রে সিনেমায় অভিনয় করেছেন।আর ছবিটি তোলা হয়েছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে। এই সৈকতেই ছবিটির শুটিং শুরু হয়েছে। উল্লেখ্য,মৃগয়া সিনেমায় আইটেম গানে অভিনয় করে আলোচনায় ছিলেন সুস্মিতা। তবে সৃজিতের সঙ্গে ছবি পোস্ট করে নতুন করে নেটিজেনদের মন্তব্যের কবলে পড়েন।এর কারণও রয়েছে সুস্মিতার পোস্ট করা ছবির কমেন্ট বক্সে সৃজিত স্বয়ং লাভ রিয়েকশন দিইয়েছেন। ফলে মিশ্র প্রতিক্রিয়া আসতেই পারে, এটাই স্বাভাবিক।

এই ছবির শুটিংয়ে বিনোদিনী লুকে শুভশ্রী, যিশু সেনগুপ্তকে দেখা গেল নিত্যানন্দ প্রভুর বেশে, গিরীশ রূপে ব্রাত্য। অন্যদিকে,লহ গৌরাঙ্গের নাম রে-র পরিচালনা করছেন সৃজিৎ মুখোপাধ্যায়। তিনটি সময়কাল তুলে ধরা হবে এই ছবিতে ।