গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রাশমিকা?

    দুই থেকে তিন হচ্ছেন বিজয়-রাশমিকা?

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ফেব্রুয়ারি মাসেই উদয়পুরে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাশমিকা মান্দানা। তাদের বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে কম চর্চা হয়নি। সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন, বিরোশ, বিজয়- রাশমিকা।

    এবার দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার সুখবর শোনালেন বিজয়-রাশমিকা।সদ্য ইনস্টাগ্রামে একটি অ্যানিমেশন ভিডিও শেয়ার করেছেন রাশমিকা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ করেছেন, আমরা এখন তিন। আর নায়িকার এমন পোস্টই আপাতত সোশ্যাল মিডিয়ায় আলোচনায়।বিজয় রাশমিকার অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার।যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেননি তারকা দম্পতি। তবে এহেন পোস্টের ক্যাপশনে দুয়ে দুয়ে চার করে ফ্যানদের অনুমান, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রাশমিকা। দম্পতির তিন হওয়া’র পোস্টে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন,তখন আরেকাংশ আবার প্রশ্ন তুলেছেন, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন? কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রাশমিকার সঙ্গে তুলনা শুরু করেছেন। তাদের প্রশ্ন, আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও কি তাই করলেন?তবে উল্লেখ্য, রাশমিকা তাঁর পোস্টে টেরিবলি টাইনি নামক একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন।যা দেখে আবার একাংশের কৌতূহল,আদৌ মা-বাবা হচ্ছেন নাকি নতুন কাজের খবর ভাগ নেওয়ার অভিনব পন্থা?

    তবে, যারা রাশমিকাকে ভালোভাবে চেনেন তাঁরা এর অর্থ বুঝতে পেরেছেন। রাশমিকা যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁর সঙ্গে বিজয় ও একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেশন দেখা যাচ্ছে। অভিনেত্রী কয়েক মাস আগেই সোশ্যালে নিজের একটি আলাদা পেজ তৈরি করেছিলেন, যেটির নাম,রাশমিকা অ্যান্ড রু। রু হচ্ছে ওই বিশেষ সূর্যমুখীর নাম।জনপ্রিয় সংস্থা টেরিবলি টাইনি টেলস-এর সহযোগিতায় অ্যানিমেটেড সিরিজ তৈরি করে এটি।