গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

    বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লিওনেল মেসি ফুটবলপ্রেমীদের অপেক্ষায় রাখলেও লিওনেল স্কালোনি রাখলেন না। মেসিকে রেখেই ৫৫ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

    অর্থাৎ, বিশ্বকাপে খেলছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ককে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে, বিশ্বকাপে খেলবেন কিনা।প্রতি উত্তরে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী ক্রীড়ামোদীদের রাখেন অপেক্ষায়। শুধু জানান, ফিট থাকলে খেলবেন তিনি। স্কালোনির প্রাথমিক তালিকায় তার নাম থাকায় তাই বলা যায়, ইন্টার মায়ামির অধিনায়কের বিশ্বকাপ খেলা নিয়ে আর আশঙ্কা নেই। নিশ্চয়ই দল ঘোষণার আগে তার কাছ থেকে সম্মতি নিয়েছেন আর্জেন্টিনার কোচ।মেসিকে অনিশ্চয়তা কাটলেও স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। তবে উদীয়মানরা ঠিকই জায়গা করে নিয়েছেন।

    তরুণ প্রতিভাবানদের মধ্যে অন্যতম হচ্ছেন,আলহান্দ্রো গারনাচো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ক্লদিও এচেভেরি।এই স্কোয়াড থেকেই আগামীতে ২৬ সদস্যের দল বাছাই করবেন স্কালোনি।