গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports আলমাদা-ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

    আলমাদা-ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স

    লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলা দিবালাদের অনুপস্থিতিতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দারুন এক শটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন তরুণ আলবিসেলেস্তে ফরোয়ার্ড থিয়েগো আলমাদা। আলমাদার এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জাতীয় দল দু হাজারতম গোলের রেকর্ড স্পর্শ করেছে। মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে লাতিন দুই শক্তির ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ।হাতাহাতি-লাল কার্ড সবই ছিল ম্যাচে।তবে ভালো ফুটবল খেলতে পারেনি কোনো দলই।

    এর অন্যতম কারণ অবশ্য চোটের কারণে মেসি-মার্টিনেজ-দিবালাদের অনুপস্থিতি।ঘরের মাঠে ৫৫ হাজার দর্শকের সামনে ভালো ফুটবল উপহার দিতে পারেনি উরুগুয়েও।বলার মতো আক্রমণই তৈরি করতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। তবে বল দখল আর রক্ষণভাগে সাফল্য দেখিয়েছে তারা। ম্যাচের ৬৮ মিনিটে আলমাদার চোখ ধাঁধানো গোলটিই বলা যায় ম্যাচের একমাত্র আকর্ষণ।বক্সের বা দিক থেকে উরুগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল ঠেলে দিলেন হুলিয়ান আলভারেজ।বক্সের বাইরে থেকে নেওয়া কিকে বল বাতাসে ভাসতে ভাসতে খুঁজে নিল উরুগুয়ের জাল।

    অতিরিক্ত সময়ে ৫ মিনিটের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জিউলিয়ানো সিমিওনের বদলি নামা নিকো গঞ্জালেস।উড়ে আসা বলে হাই কিক দিতে দিয়ে তিনি উরুগুয়ের এক ফুটবলারের মুখে লাথি মারায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল লিওনেল স্কালোনির দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইকুয়েডর।১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় ব্রাজিলের বিপক্ষে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। জিতলেই নিশ্চিত হবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।