গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রেকর্ড শীতের কবলে আর্জেন্টিনা-চিলি-উরুগুয়ে

    রেকর্ড শীতের কবলে আর্জেন্টিনা-চিলি-উরুগুয়ে

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যান্টার্কটিকা থেকে ধেয়ে আসা বরফঠান্ডা মেরু বায়ুর প্রভাবে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে।এতে আর্জেন্টিনা, উরুগুয়ে ও চিলিজুড়ে অসহনীয় ঠাণ্ডা পড়েছে।এর ফলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বনিম্ন।

    দক্ষিণাঞ্চলের শহর মাকুইঞ্চাওতে তাপমাত্রা নেমেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে।অঞ্চলজুড়ে বাড়তে থাকা বিদ্যুৎচাহিদা ও লোডশেডিংয়ের ফলে হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ২৪ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন।পরিস্থিতি সামাল দিতে সরকার শিল্পখাত ও পেট্রোল পাম্পে গ্যাস সরবরাহ স্থগিত করেছে এবং গ্যাস সিলিন্ডারের ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ তুলে নিয়েছে। এদিকে উরুগুয়ে সরকার দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। ইতিমধ্যে ঠাণ্ডায় মারা গেছেন ৬ জন। প্রেসিডেন্ট ইয়ামানদু অরসির সরকার গৃহহীনদের জোরপূর্বক আশ্রয়কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী মন্টেভিডিওতে ৩০ জুন সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৭ সালের পর সর্বনিম্ন।

    চিলির বিভিন্ন এলাকায়ও তীব্র ঠাণ্ডা পড়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে চিয়ান শহরে তাপমাত্রা নেমেছে মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। সরকার গৃহহীনদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র চালু করেছে। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটেছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আটাকামা অঞ্চলে, যেখানে প্রথমবারের মতো এক দশকের মধ্যে তুষারপাত হয়েছে।