
বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাটিতে শেষ দুটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসির জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে ছিল স্টেডিয়াম।কোচ লিওনেল স্কালোনিও তাদেরই একজন।
ম্যাচ পরবর্তী সময়ে স্কালোনি মেসির ভূয়সী প্রশংসা করে আশাবাদ ব্যাক্ত করেছেন, আসছে বিশ্বকাপে খেলবেন মেসি। মেসির বিশ্বকাপ খেলা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে এখনো প্রশ্ন রয়ে গেছে। কারণ আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক এখনো নিশ্চিত করেননি যে,চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে তিনি আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন কি না? বুয়েইস আয়ার্সে এক সাংবাদিক সম্মেলনে এমনটি জানিয়েছেন লিওনেল স্কালোনি।পর্তুগিজ উইঙ্গার ক্রিস্তিয়ানো রোনালদোর হাজার গোলের মাইলফলক নিয়ে যখন চারিদিকে শোরগোল। ঠিক সেসময়ে আরেকটি বোমা ফাটালেন স্কালোনি।তিনি বলেছেন, মেসি এক হাজার গোলে পৌঁছতে পারে। আমাদেরকে দেখতে হবে, সে কতদিন খেলা চালিয়ে যায়।উল্লেখ্য,৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে একটি গোল করেছেন মেসি। দেশের জার্সিতে এটি তার ১১৬তম গোল।সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০২টি। মেসি যেভাবে গোল করে যাচ্ছে। তাতে হাজার গোলের মাইলফলক ছোঁয়া থেকে আপাতত কৌতূহল তার বিশ্বকাপে খেলা নিয়ে। বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাসের একটু বেশি।তবে স্কালোনি এখনও নিশ্চিত করছেন না মেসির অংশগ্রহণ।স্কালোনি বলেছেন, লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, আমাদের জন্য তা হবে সম্মানের।
তবে শেষ পর্যন্ত আমরা দেখব সে কোন সিদ্ধান্ত নেয় এবং তার পাশেই থাকব আমরা।এদিকে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা লড়াইয়ে ফেভারিটের কাতারেই রাখা হচ্ছে আর্জেন্টিনাকে। তবে কাজটা সহজ হবে না বলেই মনে করেন কোচ লিওনেল স্কালোনি।
