গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, নেই ব্রাজিল

    ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, নেই ব্রাজিল

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে টানা দ্বিতীয় বছর শেষ করতে যাচ্ছে আর্জেন্টিনা।এবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কোপা আমেরিকা জয়ী লিওনেল স্কালোনির দল ১৮ শো ৬৭.২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে।

    এ ছাড়া খুব বেশি পরিবর্তন আসেনি এবারের র‌্যাঙ্কিংয়ে।শীর্ষ দশেও নেই কোনো পরিবর্তন। ১৮ শো ৫৩.২৭ পয়েন্ট নিয়ে ইউরো জয়ী স্পেন রয়েছে তিনে। ১৮ শো ৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দিদিয়ের দেশমের ফ্রান্স।ইউরোর গত আসরের রানার্সআপ ইংল্যান্ড ১৮ শো ১৩.৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও ভীষণ খারাপ সময়ের মধ্যে বছর পার করা ব্রাজিল ১৭ শো ৭৫.৮৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রয়েছে।

    পরের পাঁচ দেশের অবস্থানে রয়েছে,পর্তুগাল,নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি, জার্মানি।শীর্ষ দশের পরপরই রয়েছে উরুগুয়ে এবং কলম্বিয়া। ফিফা জানিয়েছে, পরবর্তী বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ২০২৪ সালের এপ্রিল মাসে।