
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল।প্রতিযোগিতাটির ৭১ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় হার ব্রাজিলের।
এর আগে সর্বোচ্চ তিন গোলে ব্যবধানে হেরেছিল দলটি।স্পেনের ভ্যালেন্সিয়ায় মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ।ম্যাচের শুরুতেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।৬ষ্ঠ মিনিটে এগিয়ে দেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন সদ্য ম্যানসিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। দুটি গোলেরই উৎস ছিলেন আকুনা।এর তিন মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দু’ দল।দ্বিতীয়ার্ধে আরো তিন গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো।এর দু’ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচিভেরি। ব্রাজিলের কফিনে শেষ পেরেক মারেন সান্তিয়াগো হিদালগো।চিলিতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।মোট ১০টি দল এ’ এবং বি’ গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে লড়ছে।প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছ’ দলের রাউন্ড রবিন খেলা হবে।
সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে।এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। ওই জয়টাই এত দিন ব্রাজিলের বিপক্ষে সবচেয়ে বড় জয় ছিল আর্জেন্টিনার।








