গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports রোনালদো, লুকাকু, দি মারিয়ার পরই গার্নাচো

    রোনালদো, লুকাকু, দি মারিয়ার পরই গার্নাচো

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    আলেহান্দ্রো গার্নাচোর অস্বস্তিময় সময় আর টানাপোড়েনের সমাপ্তি হতে চলেছে। আর্জেন্টাইন উইঙ্গারকে চেলসিতে ছেড়ে দিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

    খবর,৪ কোটি পাউন্ডে চেলসিতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। দলবদলে তার চেয়ে বেশি মূল্যে আর স্রেফ তিনজন ফুটবলারকে ছাড়তে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড,ক্রিস্তিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু ও আনহেল দি মারিয়া। উল্লেখ্য গার্নাচোর জন্ম ও বেড়ে ওঠা মাদ্রিদে। তার বাবা স্প্যানিশ, মা আর্জেন্টাইন। ১১ বছর বয়সে গেতাফের একাডেমিতে পা রেখে তার ফুটবলার হওয়ার পথে যাত্রা শুরু। তবে ওই বছরই তিনি চলে যান আতলেতিকো মাদ্রিদের একাডেমিতে। সেখানে বছর পাঁচেক থেকে ২০২০ সালে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবটির যুব দল হয়ে মূল দলে তার অভিষেক ২০২২ সালে।তবে মূল দলে থিতু হতে পেরেছেন কম সময়ই।

    হুবেন অ্যামুরি কোচ হয়ে আসার পর তার সুযোগ সীমিত হয়ে আসে আরও। এই সিজনে তো তাকে স্কোয়াডের বাইরেই রেখেছেন কোচ।