দিঘায় গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, হোটেলে তরুণীর ঝুলন্ত দেহ

0
297
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়ে হয়েছিল কয়েক মাস আগে। ২ দিন আগে স্বামীর সঙ্গে দিঘায় বেড়াতেও গিয়েছিলেন আসানসোলের বধূ। বর্ষবরণের রাতে সেই তরুণীরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে দিঘার হোটেল থেকে।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় নিউ দিঘার হোটেলে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দিঘা থানার পুলিশ। জানা গিয়েছে বছর ১৯-র প্রীতি হিরাপুরের বাসিন্দা। কয়েক মাস আগে তাঁর সঙ্গে বিয়ে হয় প্রীতম ঠাকুরের।
আসানসোলের হিরাপুরে প্রীতমের সেলুন রয়েছে। মঙ্গলবার রাতে যে ঘরটিতে দম্পতি ছিলেন সেখানে চিৎকার চেঁচামিচির শব্দ পান হোটেল কর্মীরা। এরপরেই প্রীতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি স্বামী