গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment আরিয়ানা গ্রান্ডের নতুন অ্যালবাম

    আরিয়ানা গ্রান্ডের নতুন অ্যালবাম

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা করেছেন মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। পেটাল নামের এই নতুন অ্যালবামটি আগামী ৩১শে জুলাই বাজারে আসবে।আরিয়ানা এই অ্যালবামটিকে বর্ণনা করেছেন প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার এক গল্প হিসেবে।

    তার ভাষায়, এমন কিছু যা জীবনশক্তিতে ভরপুর এবং কোনো কঠিন ফাটলের মধ্য দিয়েও বেড়ে উঠতে জানে। অ্যালবামটির নির্বাহী প্রযোজনা ও রচনায় আরিয়ানার সঙ্গে কাজ করেছেন জনপ্রিয় সুইডিশ-পার্সিয়ান প্রযোজক ইলিয়া সালমানজাদেহ। ইলিয়া এর আগেও আরিয়ানার সফল অ্যালবাম ইটার্নাল সানশাইন-এর জন্য গান তৈরি করেছেন। নতুন অ্যালবামের পাশাপাশি আগামী জুন মাস থেকে গ্রীষ্মকালীন ট্যুর বা কনসার্ট সফরের ঘোষণাও করেছেন আরিয়ানা। তবে ফ্যানদের জন্য কিছুটা মন খারাপের খবরও দিয়েছেন তিনি।

    এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সফরটিই হতে পারে দীর্ঘ সময়ের জন্য তার শেষ ট্যুর। আরিয়ানা বলেছেন, তিনি তাঁর সর্বস্ব দিয়ে এটি করতে চান, কারণ তাঁর মনে হয় অনেক দিন পর এটিই হবে তাঁর শেষ বড় কোনো আয়োজন। গত তিন বছর ধরে আরিয়ানা উইকেড চলচ্চিত্র এবং নিজের আগের অ্যালবামগুলোর কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন। এখন পেটাল অ্যালবামের মাধ্যমে তিনি তার সঙ্গীতের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। নতুন গানগুলো শোনার জন্য এখন মুখিয়ে আছেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ফ্যান।