গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment মুজিবের পর জিয়া চরিত্রেও রাজি শুভ

    মুজিবের পর জিয়া চরিত্রেও রাজি শুভ

    0
    80
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।শেখ মুজিবুর রহমানের বায়োপিক,মুজিব  একটি জাতির রূপকার-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন তিনি।

    তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পর্দার বাইরে শুভ। তাকে আর অভিনয়ে দেখা যায়নি। আড়ালেই চলে যান তিনি। সিনেমায় মুজিব চরিত্রে অভিনয়ের জন্য বেশ বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে। তবে এবার শুভ জানিয়েছেন, সুযোগ হলে তিনি জিয়ার চরিত্রেও অভিনয় করবেন। কারণ তিনি একজন শিল্পী। এদিকে সম্প্রতি আড়াল ভেঙে সামনে এসেছেন আরিফিন শুভ। কোরবানির ঈদে নীলচক্র দিয়ে পর্দায় ফিরছেন নায়ক আরিফিন শুভ। নিজের আসন্ন সিনেমা নিয়ে শুভ কথা বলেছেন। সাক্ষাৎকারে শুভ কথা বলেছেন মুজিব সিনেমা নিয়েও। মুজিবের চরিত্র তো করেছেন, আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি, এমন প্রশ্নের জবাবে শুভ বলেছেন,তিনি একজন অভিনেতা। তাঁর কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। তাঁকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, তিনি বরাবরই প্রস্তুত।একইসঙ্গে নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে আরিফিন শুভ বলেছেন, যখনই মুজিব করেছেন, তখন থেকেই নানা গুঞ্জন তিনি নাকি এমপি হচ্ছেন, এক টাকা পারিশ্রমিক নিয়েছেন সুবিধা পাওয়ার জন্য।তাঁর প্রশ্ন,অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? মুজিব করে যদি কোনো বিশেষ সুবিধা নিয়ে থাকেন, অনুসন্ধান করে প্রমাণসহ সবাইকে জানালে ভালো হয়। আর এই ছবি করার অনেক আগেই স্পষ্ট করে বলেছেন, তিনি কখনো রাজনীতিতে জড়াবেন না।

    এটি তাঁর সচেতন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চাইলে সেই বক্তব্যের রেকর্ডও খুঁজে পাবেন। রাজনীতি নায়ক আরিফিন শুভ-র পথ নয়, তিনি শুধু অভিনয়টা বোঝেন,আর সেটা নিয়েই থাকতে চান।