
অরিজিৎ সিং যে দারুণ গায়ক, কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে জওয়ান ছবির ছলিয়া গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, তা আন্দাজ করতে পারেননি কেউই। মঞ্চে যখন শাহরুখের স্টেপ নকল করেছেন অরিজিৎ, হইচই দর্শকমহলে। এই ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়।তবে শুধু এই ভিডিও নয়, এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্য়েই সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে,সেখানে দেখা গিয়েছে তার গানের মাঝেই এক ফ্যান দর্শক নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন।
ফ্যানের এমন কীর্তি দেখে প্রথমে বিরক্তই হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠেছেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে।
