ককরোচ’দের সমর্থনে অরিজিৎ সিং

0
12
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

এবার দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হয়ে সুর চড়িয়েছেন গায়ক অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে একাধিক পোস্ট করেছেন গায়ক।

দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ অরিজিতের মন্তব্য, বাহ, উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ। এখানেই অবশ্য থামেননি তিনি। অরিজিৎ প্রশ্ন তুলেছেন, এবার তো ছাত্রছাত্রীদের মারধরও করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি কোনও লজ্জা নেই? আর এই নেতামন্ত্রীরা কি নিজেরাই নিজেদের ঈশ্বর ভাবা শুরু করেছেন? কী চলছে এসব, সব মনে রাখা হবে কিন্তু। এরপরই,হর হর মহাদেব ধ্বনি তুলে অরিজিৎ সিংয়ের সতর্কবাণী, মনে রাখবেন, পরিবর্তনই কিন্তু একমাত্র ধ্রুবক। উল্লেখ্য রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দিন কয়েক ধরেই সরব দেশের বিশিষ্টমহলের একাংশ।

শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়াদের হয়ে। এবার ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হওয়া পুলিশি হামলা দেখে প্রতিবাদে সরব হয়েছেন গায়কঅরিজিৎ সিং।