
গুরুতর অসুস্থ গায়ক অরিজিৎ সিং,যার জেরে বাতিল হয়েছে তাঁর গোটা আগস্ট মাসের সব কনসার্ট।এর জন্যে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়ক।
সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন, তাঁর শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাঁকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ লিখেছেন, সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে, অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। তিনি জানেন, সবাই এই শোগুলোর জন্যভীষণভাবে অপেক্ষা রয়েছেন। কিন্তু তিনি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। অনুরাগীদের এই এত ভালোবাসা এবং সমর্থনই কিন্তু তাঁর একমাত্র শক্তি।এর সঙ্গেই গায়কের সংযোজন, তাঁকে বোঝার জন্য, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে অরিজিৎ সিংয়ের ঠিক কী হয়েছে? সেটা অবশ্য জানা যায়নি। তিনি নিজেও উল্লেখ করেননি। শুধু এই একটা মাস বিশ্রাম চেয়ে নিয়েছেন অগণিত অনুরাগীদের কাছ থেকে।
