গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment প্রতারকদের নজরে অর্জুন কপূর 

    প্রতারকদের নজরে অর্জুন কপূর 

    0
    124
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এবার জালিয়াতদের নিশানায় অভিনেতা অর্জুন কপূর। খবর পেতেই আগাম ফ্যান ফলোয়ারদের সাবধান করেছেন অভিনেতা। অর্জুন জানিয়েছেন, নিজেকে তাঁর আপ্তসহায়ক দাবি করে প্রতারণার ফাঁদ পেতেছেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

    অনুরাগীদের সাবধান করতে অর্জুন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। সেখানে অভিনেতা অর্জুন কপূর লিখেছেন, জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থেকে মানুষের সঙ্গে তাঁর ম্যানেজার পরিচয় দিয়ে যোগাযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে তাঁর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। জেনে রাখুন, এই মেসেজগুলো ভিত্তিহীন এবং অর্জুন কপূর-র সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।অর্জুন তাঁর ফ্যান ফলোয়ারদের উদ্দেশে অনুরোধ করেছেন,এই ধরনের কোনও অনুরোধ এলে সঙ্গে সঙ্গে যেন অভিযোগ জানানো হয়।অর্জুন লিখেছেন,এই ধরনের কোনও লিঙ্কে যেন কেউ ক্লিক না করেন এবং কোনও রকম ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন। উল্লেখ্য চলতি বছরে সিংহম আগেন ছবিতে খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অর্জুন। তাঁর অভিনীত ডেঞ্জার লঙ্কা চরিত্রটি দর্শক পছন্দ করেছেন।

    পাশাপাশি মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ নিয়েও চর্চায় রয়েছেন অর্জুন।সম্প্রতি এই প্রসঙ্গে মন্তব্যও করেছেন অভিনেতা। অর্জুন কপূর বলেছেন, এখন তো তিনি সিঙ্গল। সবাই একটু শান্ত হোন।