লিভ-ইন সম্পর্ক নিয়ে অর্জুন

0
340
Arjuna about live in relationship
Arjuna about live in relationship

২০১৮ সালে স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের সংসার জীবনের ইতি টানেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সেই সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে তাদের।

মেহেরের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অর্জুন রামপাল।কিন্তু দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।সম্প্রতি এক শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়েবিচ্ছেদ ও লিভ-ইন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অর্জুন রামপাল। অভিনেতা বলেছেন, মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন। তাঁর মনে হয়, খুব কম বয়সে বিয়ে করেছিলেন। বয়স কম, অনেক কিছু শেখা ও অভিজ্ঞতার ব্যাপার আছে। পরিণত হতে হবে। মেয়েদের তুলনায় ছেলেরা ধীরে ধীরে পরিণত হয়। যদি কেউ সফল বিবাহিত জীবন চান, তবে অপেক্ষা করুন।একইসঙ্গে অভিনেতা অর্জুন রামপাল মনে করেন, ছোটবেলার প্রিয় মানুষকে বিয়ে করে কোনো পুরুষকে যদি সুখী হতে দেখেন, তবে এটিকে অলৌলিক ঘটনা মনে করেন। মেহের জেসিয়ার সঙ্গে যখন অর্জুনের বিবাহবিচ্ছেদ হয়, তখন তারা দুই কন্যা সন্তানের বাবা-মা। সেই সময়ের স্মৃতিচারণ করে অর্জুন রামপাল বলেছেন, সেটা খুবই কঠিন সময় ছিল। এটা কারো জন্যই সহজ নয়। বাচ্চাদের জন্য আরো কঠিন।বিচ্ছেদের পরপর নিজেকে স্বাধীন মনে হয়। কিন্তু ধীরে ধীরে অস্বস্তিকর এবং একা অনুভব হয়। ঘরকে মিস করতে থাকবেন।একইসঙ্গে স্বীকার করেছেন ,প্রথম সংসার ভাঙার পেছনে অর্জুনেরও দায় ছিল। বলেছেন, ছোট ছিলেন এবং একটি ভাঙা পরিবার থেকে এসেছেন। বিবাহিত জীবনে সফল হননি। যার ফলে তাঁকে পেছন ফিরে তাকাতে হয়েছিল, কি ভুল করেছিলেন তা দেখার চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু পাননি। পরে তিনি উপলদ্ধি করেছিলেন, কেন ভুলটা হয়েছিল, ভুলগুলো কি ছিল এবং এর দায়গুলো নিয়েছেন।অর্জুন বিশ্বাস করেন যে, সৃষ্টিকর্তা তাকে দ্বিতীয়বার ভালোবাসার সুযোগ দিয়েছেন। ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে রয়েছেন।কিন্তু বিয়ের মাধ্যমে তারা প্রতিশ্রুতিবদ্ধ নন। এ বিষয়ে অর্জুন রামপাল বলেছেন,তার ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের কাছে বিয়ে কেবল কাগজের শান্তি।