চুপিসারে বাগদান সারলেন অর্জুন

0
126
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

ধুরন্ধর-এ বলিউড অভিনেতা অর্জুন রামপালের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।ছবিটির সাফল্যের মধ্যে ফ্যানদের সুখবর দিয়েছেন অভিনেতা।

দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস এর সাথে বাগদানের কথা নিশ্চিত করলেন অর্জুন।সম্প্রতি পডকাস্টে এক সাক্ষাৎকারে সম্পর্ক এবং বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা।অর্জুন এর আগে ১৯৯৮ সালে মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন।তাদের দুই পুত্র সন্তানও রয়েছে। অরিক এবং অরিভ। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।অন্যদিকে গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়।১৬ বছর বয়সে একজন তরুণ মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।পরে দক্ষিণ আফ্রিকার গাউটেং-এর সানিসাইডের একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।গ্যাব্রিয়েলা ভালোবাসা ও অভিভাবকত্ব নিয়ে বলেন, ভালোবাসা শর্তের সাথে আসে।একজন ব্যক্তির আচরণের উপর আমার ভালোবাসা নির্ভর করে। এছাড়াও আপনি যখন অভিভাবক হয়ে যান, তখন ভালোবাসার সাথে দায়িত্বও বেড়ে যায়।রামপাল মজা করে বলেছেন, আমি তাকে পছন্দ করতাম কারণ সে খুব আকর্ষণীয় ছিল। তারপর আমি বুঝতে পারলাম, তার মধ্যে আকর্ষণীয়তা ছাড়াও বিশেষ কিছু আছে যা তার প্রতি আমার ভালোবাসা বাড়িয়ে তোলে।

বাগদানের প্রশ্ন আসতেই গ্যাব্রিয়েলা বলেছেন, আমরা এখন বিবাহিত নই, কিন্তু কে জানে ভবিষ্যতের কথা। এ কথার জবাবে অর্জুন তৎক্ষণাৎ বলেন, আমরা বাগদান করেছি।